রাজশাহী ও সিরাজগঞ্জে আজ-কাল ৫ ও ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
জরুরি মেরামত ও বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজশাহী ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এর মধ্যে রাজশাহীর কয়েকটি এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) টানা পাঁচ ঘণ্টা এবং সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকায় শনিবার (২৮ নভেম্বর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগগুলো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
রাজশাহীতে আজ পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ৩৩/১১ কেভি কাটাখালি উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিরাজগঞ্জে আগামীকাল ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
অন্যদিকে, নেসকোর সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ওই বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিরাজগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে—
বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপটি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এস এস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বি এ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও আশপাশের এলাকা।
কাজ শেষ হলেই স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
এদিকে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন